জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার মধ্যরাতে সিরাজদিখান উপজেলার রাজানগর গ্রামের শিল্পি বেগম নামের এক গৃহবধূকে হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে ননদের জামাইসহ অন্যরা। শিল্পি বেগমের স্বামী মিজান বেপারি জানান, আমার ফুফাত ভাই জামালের সঙ্গে চাচাত বোনের বিয়ে হয়। ১৮ শতক জায়গার ওয়ারিশ নিয়ে প্রায় আট বছর যাবত জামালের সঙ্গে বিরোধ চলছিল। ফুপাত ভাই জামালের শ্বশুর আমার আপন চাচা মফজল ব্যাপারী নানা অজুহাতে জায়গা বুঝিয়ে দেয়ার নামে টালবাহানা করে আসছিল। ১৮ শতক জায়গার মধ্যে আমাদের ৬ শতক জায়গা। বাকি ১২শতাংশ জায়গা চাচাদের।কিন্তু তাদের ওয়ারিশ বেশি হওয়ায় জায়গার ভাগ মেলাতে পারছে না। আমি ব্যবসার কারণে বাড়ির বাইরে থাকায় শুক্রবার রাতে জামাল ও অন্যরা আমার স্ত্রী শিল্পিকে হাত-পা বেঁধে নির্যাতন চালায়। শিল্পির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা চলে যায়। আমি বাড়ি এসে ওকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করাই।
জনকন্ঠ