Wednesday, July 06, 2011

মুন্সীগঞ্জে পুলিশির পাহারায় বিএনপির মিছিল

বিরোধী দল আহূত দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে মুন্সীগঞ্জে পুলিশি পাহারায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি নেতাকর্মীরা। আজ মঙ্গলবার বিকেলে এ কর্মসূচি পালন করা হয়। জানা গেছে, আজ সন্ধ্যে ৬টার দিকে পৌর মেয়র একেএম ইরাদত মানুর নেতৃত্বে পুলিশি পাহারায় দলীয় কার্যালয় থেকে হরতালের পক্ষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, শহর বিএনপির সভাপতি ও পৌর মেয়র কেএম ইরাদত মানু, শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, বিএনপি নেতা হাজী গুলজার হোসেন, জেলা শ্রমিকদল নেতা আব্দুল আজিম স্বপন, বিএনপি নেতা মোহাম্মদ আলী লিটন, মো. শাহিন মিয়া প্রমুখ।