ভবিষ্যতে হরতাল, ভাঙচুরের মতো কর্মসূচি পরিহারের ঘোষণায় বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন জানান। বি. চৌধুরী বলেন, হরতাল, ভাঙচুর করে দেশের গরিব মানুষের রুটি রোজগারে বাধা এবং দেশকে পঙ্গু করার
অধিকার কোনো রাজনৈতিক দলের নেই। এমন সিদ্ধান্ত অনুসরণ করে বিএনপি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে।
কালের কন্ঠ