Saturday, July 23, 2011

শিক্ষিকার বেত্রাঘাতে ৫ ছাত্রী আহত

সমঝোতার কারণে মামলা হলো না
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: শ্রীনগর উপজেলার ধাইসার নাইমাতুন্নেছা মহিলা মাদ্রাসার এক শিক্ষিকা ৫ ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা খাদিজা আক্তারের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু হলেও অভিভাবকদের সাথে সমঝোতার কারণে আহত শিক্ষার্থীর পক্ষে কেউই মামলা করতে রাজি হচ্ছেন না বলে শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছেন। ওসি জানান, বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে এই ঘটনাটি ঘটলেও থানাকে অবগত করা হয় রাতে। তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রীদের পেটায়। মামলা রুজু না হওয়ায় আইনানুগ ব্যবস্থা নেয়া যাচ্ছে না। এদিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা নিয়ে আহত অষ্টম শ্রেনীর ছাত্রী নূরে জান্নাত(১২), ইয়াছমিন(১৩), শ্রাবনী(১৩), আখি(১২), বুসরাকে(১৪) মাদ্রাসায় ফিরে গেছে।

এব্যাপারে জেলা শিক্ষা অফিসার শামসুল ইসলাম খান জানিয়েছেন, কওমী মাদ্রাসা হওয়ার কারণে আমরা কোন ব্যবস্থা গ্রহন করতে পারছি না। ভীতিহীন শিক্ষা ব্যবস্থার জন্য এই ঘটনা নেতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন।

মুন্সিগঞ্জ নিউজ