মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাপুর বাজারে দোকানের মালামাল লুটের ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন টঙ দোকান মালিক চাঁন মিয়া। থানায় অভিযোগ দায়েরের ৫ দিন অতিবাহিত হলেও সন্ত্রাসীদের ভয়ে তিনি দোকান বন্ধ রেখেছেন বলে জানা গেছে।
দোকান মালিক চাঁন মিয়া জানান, সারাদিনে টঙ দোকান থেকে সামান্য আয় দিয়ে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে নিয়ে তার সংসার চালান। গত ১৬ জুলাই এলাকার জুয়েল, সেলিম চোকদারসহ ১০/১২ জন সন্ত্রাসী তার দোকানে বাকিতে সিগারেট চায়। এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তার উপর চড়াও হয়। এক পর্যায়ে টঙ দোকানে ব্যাপক ভাঙচুর চালালেও কেউ এগিয়ে আসার সাহস পায়নি। পরে সন্ত্রাসীরা টঙ দোকানের পান-সিগারেট লুট করে। এ ব্যাপারে তিনি টঙ্গীবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে পুলিশ স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় ভয়ে তিনি দোকান বন্ধ রেখেছেন।
এ প্রসঙ্গে টঙ্গীবাড়ি থানার ওসি মো. আব্দুল্লাহর সাথে সেলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
শীর্ষ নিউজ