মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ প্রতিনিধি: রবিবার পবিত্র শবেবরাতের রাতে ধর্মপ্রান মানুষের সাথে অসদাচরণ এবং মসজিদ মসজিদ ঘুরে নামাজ পরার ক্ষেত্রে বাধা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে এক দারোগার বিরুদ্ধে। মুন্সীগঞ্জ থানার অভিযুক্ত দারোগা ঠাকুর দাস মালো অভিযোগ অস্বীকার করে বলেছেন, মুক্তারপুর সেতুর উপর কায়েক শ’ মোটারসাইকেল জড়ো হয়ে গভীর রাত পর্যন্ত ঘুরাঘুরি করছিল। এসব কারণে শহরের হাটলক্ষীগঞ্জ লঞ্চঘাট এলাকার হোটেলগুলো বন্ধ করে দেয়া হয় এবং লোকজনকে মসজিদে বা বাড়িতে চলে যাওয়ার জন্য বলা হয়।
অন্যদিকে এলাকার মুসল্লীরা অভিযোগ করেছেন- হাটলক্ষীগঞ্জ মসজিদ এলাকায় এই দারোগা নামাজ পড়তে আসা লোকজনের সাথে দুর্বব্যবহার এবং বাঁধার সৃষ্টি করে। এতে ধর্মপ্রাণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে উঠলে দারোগা পিছু হটে।
মুন্সিগঞ্জ নিউজ