Monday, July 18, 2011

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ প্রতিনিধি : লৌহজংয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ উত্তর দিঘলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা ৩-১ গোলে নাগের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে এই গৌরব অর্জন করে। অপর দিকে ছাত্রীদের বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের নওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। চূড়ান্ত খেলায় তারা ১-০ গোলে আটিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে প্রথমবারের মত কাপটি ঘরে তুলে নেয়।
শনিবার বিকালে দু’টি ফাইনালই অনুষ্ঠিত হয় লৌহজং উপজেলা মাঠে । জাঁকজমকপূর্ণ এই ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী করেন জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি।

মুন্সিগঞ্জ নিউজ