Wednesday, July 20, 2011

ইউপি নির্বাচনে সরকার শতভাগ ওয়াদা পূরণ করেছে: এমিলি

জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার জনগণের কাছে দেয়া শতভাগ ওয়াদা পূরণ করেছে। আজ বুধবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জানা গেছে, লৌহজং উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. গোলাম মোস্তাফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (লৌহজং সার্কেল) মো. সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ওসমান গণি, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ মোড়ল প্রমুখ। এ সময় উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নের ৯ জন চেয়ারম্যান, ৮১ জন সদস্য, ২৭ জন মহিলা সদস্য শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. আজিজুল আলম। কনকসার ইউপির গেজেট প্রকাশিত না হওয়ায় ওই ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ ৯ জন সদস্য ও ৩ জন মহিলা সদস্য শপথ পাঠ করতে পারেননি বলে জানা গেছে।

শীর্ষ নিউজ