Sunday, June 19, 2011

টঙ্গিবাড়ী ৪ ইউনিয়নে নির্বাচিত যারা

সাকিল হাসান, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে আজ অবশিষ্ট ৪ টি ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ন উপায়ে সম্পন্ন হয়েছে। কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের ছাতা হাতে নিয়ে ভোট দিতে দেখা যায়। স্থাণীয়রা জনান,বৃষ্টির কারনে ৫% ভোট কম কাষ্ট হয়েছে। তারপর ও লম্বা লাইনে দাড়িয়ে মোষলধারে বৃষ্টির মধ্যে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। ৪টি ইউনিয়নের মধ্যে ২টিতে আওয়ামী লীগ ১ টিতে বি,এন,পি ও ১ টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। এদের মধ্যে উপজেলার সবচেয়ে আলোচিত ইউনিয়ন সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়নে আঃ কাদির মল্লিক (বি,এন,পি) বিপুল ভোটে জয়লাভ করেছে। এছাড়া আবদুল্লাহ্‌পুর ইউনিয়নে আঃ রহিম (আওয়ামী লীগ), আউটশাহী ইউনিয়নে সেকান্দর বেপারী (আওয়ামী লীগ) ও বেতকা ইউনিয়নে শওকত আলি খান (স্বতন্ত্র) প্রার্থী জয়লাভ করে।

বিডি রিপোর্ট ২৪