
আমরা সপরিবারে স্বাধীনতা যুদ্ধের পরপর ঢাকায় চলে আসি। আমি ধানমণ্ডি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করি। স্কুল জীবনে আমার প্রিয় দুজন টিচার ছিলেন। একজন মনীষা দিদি।
তিনি আমাদের ক্লাস টিচার ছিলেন। তিনি খুব ভালো ইংরেজি পড়াতেন। তবে সবাই তাকে যেমনি খুব ভয় পেতাম আবার তেমনি শ্রদ্ধাও করতাম। আর অন্যজন সুরেশ মজুমদার স্যার। তিনি ফিজিক্স পড়াতেন। তিনি ছিলেন শান্ত স্বভাবের। তবে দুই-একটি মজার ঘটনা রয়েছে। আমাদের স্কুলটি যুদ্ধের সময় পাকিস্তানিদের ক্যাম্প হিসেবে ব্যবহার হয়েছিল। খুব বড় স্কুল ছিল। আর বাথররম ছিল একেবারে শেষ মাথায়। আর এ বাথরুমে ভূত ছিল বলে অনেকেই বিশ্বাস করতো। একবার একটি মেয়ে ভূত দেখে বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। এছাড়া আমাদের স্কুলটি লেকের ধারে। একদিন শাবানা ও জাফর ইকবালের শুটিং হচ্ছিল। আমরা অনেকেই সেই শুটিং দেখার জন্য দেয়ালের ওপরে উঠে বসেছিলাম। এর জন্য আমাদের শাস্তি পেতে হয়েছিল। অনেকটা সময় কান ধরে কড়া রোদে মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়ে ছিল।

দিনের শেষে