শনিবার বিকেল ৪টার দিকে সিরাজদিখান উপজেলার কাকালদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে শিশু নেতলী ও আলভীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
অপর আহত ফেরদৌসী, শ্যামল, খোরশেদ, শিল্পী, আরিফ, মোখছেদ, মিজানুর ও মেহেদীকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাকিরা অন্যত্র চিকিৎসা নিয়েছে।
সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির বাংলানিউজকে জানান, ডিএম পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাকালদীতে একটি কড়াই গাছের সঙ্গে ধাক্কা খেলে ওই ১৫ জন আহত হয়।
তিনি জানান, ঢাকার গুলিস্তান থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি টঙ্গীবাড়ি উপজেলার বেতকার উদ্দেশে যাচ্ছিল।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
-----------------------------------------
সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ১৫
মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে ঢাকা-সিরাজদিখান-টঙ্গীবাড়ি সড়কের কাকালদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সিরাজদিখান থানার এসআই মো. জাকির জানান, ঢাকার গুলিস্তান থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ডিএম পরিবহনের একটি বাস মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে সিরাজদিখান উপজেলার কাকালদী এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চালক বাসের গতিরোধের উদ্দেশে সড়কের পাশের একটি কড়ই গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে শিশুসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে শিশু নেতলী ও আলভীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে এবং ফেরদৌসী, শ্যামল, খোরশেদ, শিল্পী, আরিফ, মোখছেদ, মিজানুর ও মেহেদীকে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শীর্ষ নিউজ
-----------------------------------------