Sunday, June 05, 2011

ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানের ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮টায় উপজেলার বালুরচর ইউনিয়নের চারপানিয়ারচর এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে বালুরচর ইউনিয়নের পানিয়ারচর এলাকার ধলেশ্বরী নদীতে অজ্ঞাত একটি লাশ ভাসতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। ৬ থেকে ৭ দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে পুলিশ জানায়।