২৫ জুন গজারিয়া উপজেলার ৮ ইউনিয়নে নির্বাচন। এখন চলছে শেষ মুহূর্তের প্রচালনা। প্রার্থী ও তাদের সমর্থকদের এখন রাতের ঘুম হারাম হয়ে গেছে। দিন রাত তারা প্রচারণায় ব্যস্ত। কেউ কেউ আবার নির্বাচনী ফল তাদের পক্ষে নিতে নানাভাবে তৎপর হয়ে উঠেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২১টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় ভোটার ও প্রার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
উপজেলার ৫নং পুরান বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান দেওয়ান গজারিয়া উপজেলার রিটার্নিং অফিসার বরাবরে তার ইউনিয়নের কয়েকটি ভোটকেন্দ্র ঝুঁিকপূর্ণ বলে উল্লেখ করেছেন। এ ইউনিয়নের ২৪ ও ৫৩নং প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, মনারকান্দি কেন্দ্র, চরবাউশিয়া বড়কান্দি কেন্দ্র এবং পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি কেন্দ্রে আইন-শৃ´খলা বাহিনীর সদস্য মোতায়েনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আবেদন জানিয়েছেন। অপরদিকে গত ২১ জুন মেম্বার প্রার্থী মোঃ ওয়াজেদ আলী ৫৩নং প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সঠিকভাবে নির্বাচনে হবে না বলে আশঙ্কা জানিয়ে রিটার্নিং অফিসারের বরাবরে অভিযোগ করেছে। এই অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
অভিযোগে জানানো হয়- বিএনপির নেতা হাফেজ আহম্মেদ পুরান বাউশিয়া গ্রামের চারিদিকে অন্য কোন প্রার্থী যেন ভোট না চাইতে পারে তার জন্য পাহারা বসানো হয়েছেন। পার্শ্ববর্তী গ্রাম মনারকান্দি গ্রামে উক্ত হাফেজ আহম্মেদ নির্বাচনী প্রচারণার বক্তব্যে বলেছেন হাফিজ আহম্মেদকে এই গ্রামে ভোট প্রদান করলে শীঘ্রই গ্যাস পানির ব্যবস্থা করা হবে। অন্যথায় মনারকান্দি থেকে পুরান বাউশিয়া যাতায়াতের জন্য রাস্তা বন্ধ করে দেয়া হবে। হাফিজ আহম্মদ ও তার সহযোগিতায় পেশায় একজন দলিল লেখক। সেই সুবাদে এলাকায় কিছু ভূমি দস্যুর সাথে রয়েছে সখ্যতা। হাফিজ আহম্মেদের নেতৃত্বে সৃষ্টি হয়েছে এলাকায় সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব। উক্ত ইউনিয়নে কোন চেয়ারম্যান প্রার্থীকে তোয়াক্কা করছে না। ইতিমধ্যে তিনি এলাকায় জানিয়ে দিয়েছেন পুরান বাউশিয়ার ২ কেন্দ্রে মেম্বার প্রার্থীদের ভোট গোপনে দেওয়া যাবে কিন্তু চেয়ারম্যানপ্রার্থীকে ভোট প্রকাশ্যে দিতে হবে। এ সকল বিষয় নিয়ে এলাকায় ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং তারা নানাভাবে বিভ্রান্ত হচ্ছেন। এ সুবাদে হাফেজ আহম্মদ তার ভোটের পাল্লা ভারী করার অপচেষ্টা চালাচ্ছেন। সে তাতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হচ্ছে ও নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে।
এ পর্যায়ে এলাকার সাধারণ ভোটারগণ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপে র কাছে বাউশিয়া ইউনিয়নের সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার জন্য জোর দাবি জানিয়েছেন।
এদিকে হাফেজ আহম্মেদ এই অভিযোগ অস্বীকার করেছেন।
বাংলাদেশনিউজ২৪x৭.কম