Tuesday, June 07, 2011

আগুনে ২ বসতঘর পুড়ে ছাই: ক্ষয়ক্ষতি ২ লক্ষাধিক টাকা

মুন্সীগঞ্জ জেলা সদরের চরাঞ্চল আধারা ইউনিয়নের কালীরচর গ্রামে আগুন লেগে দু’টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত বাড়ি মালিক দাবি করেছেন। ক্ষতিগ্রস্ত ফিরোজ মিয়া বাংলানিউজকে জানান, সোমবার সন্ধ্যায় রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন মুহূর্তের মধ্যে দু’টি বসতঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বালতি দিয়ে পানি ঢেলে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু আগুন নেভানোর আগেই দু’টি ঘরে থাকা আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম