Thursday, June 23, 2011

বাংলাবাজারে দু’মেম্বার প্রার্থী আটক

মুন্সিগঞ্জে বুধবার দু’মেম্বার প্রার্থীকে আটক করেছে পুলিশ। সদর থানার ওসি শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, মঙ্গলবার ভোট গ্রহণকালে সদর উপজেলার বাংলাবাজার ইউপির সম্ভু হালদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ননি গোপাল ও অপর প্রাথী বিশ্বনাথ সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়।

ওই ঘটনায় উভয় প্রার্থীর পক্ষে থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করে। এতে বুধবার বিকেল ৩টার দিকে পুলিশের একটি দল মহেশপুর নমকান্দি গ্রামে অভিযান চালিয়ে দু’প্রার্থীকে আটক করে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
----------------------------------

মুন্সীগঞ্জে বিজয়ী ও পরাজিত সদস্য প্রার্থী গ্রেফতার

মুন্সীগঞ্জ সদরে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের কাছে সংঘর্ষে লিপ্ত হওয়ার ঘটনায় বাংলাবাজার ইউনিয়নের বিজয়ী ও পরাজিত সদস্য প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে বাংলাবাজারের মহেশপুর-নমকান্দি গ্রামে অভিযান চালিয়ে বিজয়ী সদস্য প্রার্থী বিশ্বনাথ ও পরাজিত প্রার্থী ননী গোপালকে গ্রেফতার করা হয়।

সদর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার ভোটগ্রহণ চলাকালে সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সম্ভু হালদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে ২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ননি গোপাল হালদার ও অপর প্রার্থী বিশ্বনাথ বাড়ৈর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হয়। এ ঘটনায় উভয় প্রার্থীর পক্ষে সদর থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করা হয়। এর প্রেক্ষিতে সদর থানা পুলিশের একটি দল মহেশপুর-নমকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করে।

শীর্ষ নিউজ
----------------------------------