Monday, May 02, 2011

ফয়েজ আহমদের জন্মদিন পালন করবে জাতীয় প্রেসক্লাব

আগামীকাল প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক ফয়েজ আহ্মদের ৮৪তম জন্মদিন। দিনটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী বিকাল ৩টায় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক আবদাল আহমদসহ সমাজের বিভিন্ন স্তরের বরেণ্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। বৈচিত্র্যপূর্ণ জীবনের অধিকারী ফয়েজ আহ্মদ আমাদের দেশের একজন সাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক, সক্রিয় রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরূপে সুপরিচিত। তিনি তত্কালীন ঢাকা জেলার বিক্রমপুর পরগনার বাসাইলডোগ গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে ১৯২৮ সালের ২ মে জন্মগ্রহণ করেন। ৩৫ বছর সাংবাদিকতা করার সময় থেকে তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে বিশেষভাবে জড়িত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ঋষিজ, জাতীয় কবিতা পরিষদ, মুক্তিযুদ্ধ গণপরিষদ ও জাতীয় প্রেস ক্লাব তাকে গুণীজন হিসেবে সম্মাননা প্রদান করেছে।