Monday, May 02, 2011

ধলেশ্বরী নদীতে ৬৮ মণ জাটকা আটক

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে ৬৮ মণ জাটকা আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। আজ রোববার সকালে কাটপট্রি লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে জাটকাগুলো আটক করা হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে সেগুলো নারায়ণগঞ্জের পাগলায় প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়।

জানা যায়, ঢাকাগামী অভিযান ও জামাল-৩ নামের ২টি যাত্রীবাহী লঞ্চে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালায়। এ সময় অভিযান লঞ্চ থেকে ৭টি ঝুড়ি ও জামাল-৩ লঞ্চ থেকে ৪টি ঝুড়িতে থাকা ৬৮ মণ জাটকা উদ্ধার করা হয়। জাটকাগুলো দক্ষিণাঞ্চল থেকে রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রির উদ্দেশে নেয়া হচ্ছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।