Monday, May 02, 2011

শ্রীনগরে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মীভূত

মুন্সীগঞ্জের শ্রীনগরের রাঢীখালে অগ্নিকাণ্ডে ১৫টি দোকানঘর ভস্মীভূত হয়েছে। আজ রোববার দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার রাঢীখাল মাদ্রাসার কাছের একটি মার্কেটে দুপুর ২টার দিকে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মুদির দোকান, ফোন-ফ্যাক্সের দোকান, স্টেশনারিসহ ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাজেল খান ও সানোয়ার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভবে ধারণা করা হচ্ছে। এতে ব্যবসায়ীদের কমপক্ষে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।