Sunday, May 29, 2011

গজারিয়ায় এমপি ঘোষিত প্রার্থী অবৈধ

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্থানীয় সংসদ সদস্য কর্তৃক ঘোষিত ৬ চেয়ারম্যান প্রার্থীকে অবৈধ ঘোষণা করেছেন জেলা আ’লীগের সভাপতি। শনিবার উপজেলা আ’লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এ ঘোষণা দেন। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে প্রার্থী মনোনয়নে নিষেধাজ্ঞার কারণে দলীয়ভাবে প্রার্থীর নাম ঘোষণা করার এখতিয়ার হাইকমান্ডের নেই। তাই এমপি এম ইদ্রিস আলী যে ৬ জনের নাম দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তা সম্পূর্ণ অবৈধ। কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান।

দলীয় সূত্র জানায়, সমপ্রতি মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি এম ইদ্রিস আলী জেলা ও উপজেলা আ’লীগ নেতৃবৃন্দকে উপেক্ষা করে গজারিয়া উপজেলার ৬টি ইউনিয়নের ৬ চেয়ারম্যান প্রার্থীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এতে গজারিয়া আ’লীগ বিভক্ত হয়ে পড়ে। তবে নেতাকর্মীরা জানায়, দলীয়ভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি বলে।