Friday, May 27, 2011

ভবেরচর হবে আদর্শ ইউনিয়ন

অধ্যাপক মো. আলীনুর ইসলাম চৌধুরী একজন সমাজসেবক, সফল ব্যবসায়ী। তিনি পড়াশোনা শেষে কিছুকাল কলেজে অধ্যাপনা করেন। পাশাপাশি তিনি নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবেও প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি গ্রামবাসীর পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। তাই তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি পরোপকারী ও সজ্জন ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। তিনি বলেন, এলাকার অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো ও তাদের মুখে হাসি ফোটানোই আমার লক্ষ্য। তিনি আরও বলেন, ভবেরচর ইউনিয়নবাসী যথাযথ উন্নয়নের আলো থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হয়ে জনগণের ভাগ্যোন্নয়নের জন্য ভূমিকা রাখতে চাই। ভবেরচর ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়তে চাই।