Friday, May 27, 2011

ইছাপুরা ইউনিয়ন হবে মডেল

রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে: রফিকুজ্জামান অরুণ চৌধুরী একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি। তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও দাতা সদস্যসহ আজীবন সদস্য। মুন্সীগঞ্জ ডায়াবেটিক সমিতি এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য তিনি। এলাকার স্কুল, মসজিদ, মাদ্রাসা, ডায়াবেটিক হাসপাতাল ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে তিনি জড়িত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তার রয়েছে অনেক অবদান। সমাজসেবামূলক কর্মকাণ্ডসহ এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে রয়েছে তার অগ্রণী ভূমিকা। এলাকার ভাল-মন্দ সব বিষয়ে জনগণের পাশে থাকাতে ইছাপুরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের মাঝেই রয়েছে তার জনপ্রিয়তা ও সুনাম। ৩১ মে অনুষ্ঠিত হবে ইছাপুরা ইউনিয়নের নির্বাচন। এ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী। তিনি ভোট প্রার্থনায় ইউনিয়নের সর্বত্রই ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের কাছে। যুব ও ছাত্র সমাজ তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার অনুসারীরা এ নির্বাচনে তাকে নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন। তিনি বলেন, আমি নির্বাচিত হলে ইছাপুরা ইউনিয়নটি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ইভটিজিংমুক্ত একটি ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো। যা একটি মডেল হয়ে থাকবে সারাদেশে। এজন্য যা যা করা দরকার তা আমি করবো। এলাকার রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট নির্মাণ করে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ করব। এলাকার জনসাধারণের মতামতের ভিত্তিতেই আমি এসব উন্নয়ন কর্মকাণ্ড চালাতে চাই।