প্রবাসে আমি করি বসবাস তাই
আমি একজন প্রবাসী,
স্বদেশ আমার পরবাস নয়
তবু কেন হই বিদেশী?
জাপানে থাকি, তাই বলে কি
সবাই ডাকে জাপানি,
প্রশ্ন করি, কোথাকার আমি?
আমার তো নেই হাঁপানী।
আমাকে ডাকে জাপানি আঙ্কেল
জানেনা আসল নাম,
বাঙালী নাকি বাংলাদেশি,
রহিম আমি? নাকি রাম?
সবুজ রঙের পাসপোর্ট করে,
আমার পরিচয় বহন
বিশ্ব জানে, তথাপি আমার
অন্তর জুড়ে দহন।
জাপান-বাংলা উভয় দেশে
চাইনা হতে বিদেশি
চিত্কার করে বলছি শোনো,
আমি বাংলাদেশি।।