মুন্সীগঞ্জে বিয়ে বাড়িতে যাওয়ার পথে টেম্পু খাদে পড়ে ১০ যাত্রী আহত হয়েছে। এর মধ্যে টেম্পুতে থাকা এক শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার মালিগাঁও-রতনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মালিগাঁও গ্রামের মসজিদ সংলগ্ন একটি বিয়ে বাড়িতে যোগ দিতে টেম্পুযোগে যাচ্ছিল দাওয়াতি মেহমানরা। টেম্পুটি বিয়ে বাড়ির কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালকসহ সকল যাত্রীই আহত হন। এছাড়া টেম্পুতে থাকা এক শিশু খাদে পড়ে নিখোঁজ হয়। সে নিহত হয়েছে না বেঁচে আছে তা নিশ্চিত হওয়া যায়নি। আহতদের নাম জানা জানা যায়নি।
[ad#bottom]