মুন্সীগঞ্জের লৌহজং-বিক্রমপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার হলদিয়া এলাকাস্থ প্রেসক্লাব প্রাঙ্গণে নির্বাচনী সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। জানা গেছে, লৌহজং-বিক্রমপুর প্রেসক্লাবের সকল সদস্যের সম্মতিতে ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করা হয়েছে। আজ সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত আলোচনার মধ্য দিয়ে কমিটি গঠনে সকল সদস্য ঐকমত্যে পৌঁছে। পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জল। দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মাসুদ খানকে সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি সাইদুর রহমান টুটুলকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
[ad#bottom]