মুন্সীগঞ্জ শহরের রন্ছ মিজিবাড়ি এলাকায় ভাতিজার দা’র কোপে চাচা আসলাম মিজি (৪২) গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, শহরের রন্ছ মিজিবাড়ির আসলাম মিজির আপন ভাই প্রবাসী সাইফুদ্দিন মিজির দুই ছেলে শামীম ও আল আমিন। তারা আজ সকাল ১০টার দিকে অতর্কিতে ধারালো রামদা দিয়ে তাদের চাচা আসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুপুর ২টার দিকে সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর ভাতিজা শামীম ও আল আমিন পালিয়ে গেছে। তবে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজারা আপন চাচাকে কুপিয়ে আহত করেছে বলে জানা গেছে।
[ad#bottom]