বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Saturday, May 28, 2011
গজারিয়া আলীগের কর্মীসভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা হাফিজুর রহমান খাঁন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন মিয়াজী, জেলা কৃষক লীগ সভাপতি নুরুল আমিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মো. আলী খোকন, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।