Tuesday, May 17, 2011

আধারায় তুচ্ছ ঘটনায় চাচির মামলা, গ্রেফতার ১

মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনায় সোমবার রাতে এইচএসসি পরীক্ষার্থী তানিয়া আক্তারসহ ৬ জনকে আসামি করে এক চাচি মামলা দায়ের করেছে। এ ঘটনায় রাতেই তানিয়ার পিতা সোহরাবকে পুলিশ গ্রেফতার করে। সদর থানার সেকেন্ড অফিসার সুলতান আহমেদ জানান, সদরের আধারা ইউনিয়নের তাতিকান্দি গ্রামে সোমবার বিকেলে বাড়ির সীমানার গাছের আম নিয়ে তানিয়া আক্তারের সঙ্গে তার চাচি শাহনাজের ঝগড়া হয়। এ ঘটনায় রাতে আশ্রাফের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে ভাতিজী, তার বাবা সোহরাবসহ ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। গভীর রাতে চিতলীয়া এলাকা থেকে পুলিশ সোহরাবকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে সোহরাবকে জেলহাজতে পাঠানো হয়েছে।