Tuesday, May 17, 2011

গজারিয়ায় পাল্টাপাল্টি জিডি নিয়ে বিএনপি ও আ'লীগে উত্তেজনা

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আ'লীগের চেয়ারম্যান প্রার্থীর ভাগ্নের পাল্টাপাল্টি জিডি নিয়ে বালুয়াকান্দি ইউনিয়িনে আ'লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে গ্রামবাসী।

গ্রামবাসীরা জানায়, পূর্ব বিরোধকে কেন্দ্র করে বালুয়াকান্দি ইউনিয়নের আ'লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান সরকারের ভাগ্নে মাহাবুব গত রোববার বাদী হয়ে বিএনপির চেয়ারম্যান প্রার্থী বসিরউদ্দিনের বিরুদ্ধে গজারিয়া থানায় জিডি করেন। এতে চেয়ারম্যান প্রার্থী বসিরউদ্দিনও পাল্টা জিডি করেন। এর ফলে রায়পুরা গ্রামে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

গ্রামবাসী আরো জানায়, উত্তেজনা এখন গ্রাম ছেড়ে পুরো ইউনিয়নে ছড়িয়ে পড়েছে। গজারিয়া থানা পুলিশ সূত্র জানায়, দায়ের করা দুইটি জিডিই তদন্তাধীন রয়েছে।