Saturday, May 21, 2011

মুন্সীগঞ্জে ৬ দিনব্যাপী সাংস্কৃতিক মেলা শুরু

মুন্সীগঞ্জে ৬ দিনব্যাপী সাংস্কৃতিক মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে শুক্রবার সন্ধ্যা থেকে এ মেলা শুরু হয়েছে। আগামী ২৫ মে পর্যন্ত চলবে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শিল্পকলা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক ও জুবলী রোড প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা চত্বরে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসক মো. আজিজুল আলমের সভাপতিত্বে মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন ঘোষণা করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন ব্যানার্জী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, সাবেক পৌর মেয়র এডভোকেট মজিবুর রহমান, শিল্পকলা একাডেমির সদস্য সচিব মীর নাসিরউদ্দিন প্রমুখ।