গোল্ডেন জিপিএ প্রাপ্ত অদম্য মেধাবী আকাশ চন্দ্র বর্মন। উপজেলার হলদিয়া গ্রামের দরিদ্র মৎস্য ব্যবসায়ী লোকনাথ বর্মনের ছেলে আকাশকে পড়া-লেখার খরচের জন্য কখনই চিন্তা করতে হয়নি। বরাবর মেধাবী আকাশের পড়া-লেখার খরচ বহন করেছে তারই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমান মৃধা খোকন। এমনকি আকাশের এসএসসি পরীৰার ফরম ফিলাপের টাকার ব্যবস্থা করেছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক বিএম শোয়েব।
আকাশ চন্দ্র বর্মন এবার উপজেলার হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিভাগে গোল্ডেন জিপিএ পেয়েছে। আকাশ জানাল উচ্চ শিৰার শেষ করে সে একজন দৰ ব্যাংকার হতে চায়। ব্যাংকার হয়ে দরিদ্র পিতার সংসারের হাল ধরতে চায়। আকাশের স্কুলের প্রধান শিৰক রফিকুল ইসলাম জানালেন, পড়া-লেখায় আকাশ বরাবরই মেধাবী। পঞ্চম শ্রেণীর বৃত্তি ও অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীৰার সফলতা অর্জনের পর এবার সে গোল্ডেন জিপিএ পেয়ে সবাইকে অবাক করে দিয়েছে। আকাশের বোন পলি বর্মন জানালেন, ওর সব কিছুতেই ছিল বই। রাত ২টা পর্যনত্ম সে লেখা-পড়া করত। বইয়ের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখত।