
অভিনেতা আব্দুল কাদের এবার ভারতীয় সঙ্গীতপরিচালক বাপ্পী লাহিড়ী’র চরিত্রে নতুন বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। বিজ্ঞাপনটি র্যাংগস এর ক্যারোকি ম্যাজিক সিং এর।
এতে কাদেরকে গান গাইতে হয় বলেই সম্পূর্ণ বাপ্পী লাহিড়ী’র বেশ ধারণ করেন এবং তাকে নাচতেও হয়েছে। বিজ্ঞাপনে অভিনয় প্রসঙ্গে কাদের বলেন, ‘এরকম সাজে আমি এর আগে কখনও করিনি। কাজটি করে আমি খুব মজা পেয়েছি। বিজ্ঞাপনের দৃশ্যধারণের সময় অনেকেই বলেছেন আপনাকেতো বাপ্পী লাহরী থেকে কোন অংশে কম মনে হয় না।’

[ad#bottom]