অভিনয় এবং নির্দেশনা, একই নাটকে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কোনরকম সমস্যা হয়েছে কি?
আমি বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গেই কাজটি করার চেষ্টা করেছি। নির্দেশনা দেয়ার কারণে আমি ঠিক যেভাবে চরিত্রটি সাজাতে চেয়েছি সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করেছি।
রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করার আগ্রহটা তৈরি হল কিভাবে?
আমি মূল আবৃত্তি দিয়েই সাংস্কৃতিক অঙ্গনে কাজ শুরু করি। রবিঠাকুরের সঞ্চয়িতায় মুগ্ধ হয়ে তার প্রতি প্রথম ভালোবাসা জšে§। ছোটবেলা থেকেই অন্যদের চেয়ে রবীন্দ্র সাহিত্যই বেশি পড়তাম। সেই ভালোবাসা ধীরে ধীরে আরও ঘনীভূত হয়।
নাটকে নন্দিনী চরিত্র সম্পর্কে আপনার অভিব্যক্তি কী?
নন্দিনী চরিত্রটি সহজ, সুন্দর এবং সাবলীল। শুধু নারী চরিত্রই নয় মনোস্তাত্ত্বিক বিশ্লেষণে তিনি যেন প্রতিটি চরিত্রকেই অর্থবহ এবং সমগুরুত্ব দিয়েছেন। আমার কাছে মনে হয় ‘রক্তকরবী’ রবিঠাকুরের এক অনবদ্য সৃষ্টি।
বিশ্বকবির সার্ধশতজš§বার্ষিকী উপলক্ষে মঞ্চ, টেলিভিশন তথা পুরো সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি সরকারও এর সঙ্গে একাত্ব হয়েছে। একে কিভাবে দেখছেন?
সরকার এগিয়ে এসেছে, এটি খুবই ইতিবাচক এবং আনন্দের। তবে শেষ সময়ে তাড়াহুড়া না করে এ কাজগুলো আরও আগে থেকে পরিকল্পনা করে করলে পরিশীলিত হতো।