Wednesday, January 07, 2015

মালপাড়া পুকুর ভরাট চেষ্টায় পরিবেশ অদিপ্তরের মামলা

ভরাটকারীদের ঢাকায় তলব
মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী মালপাড়া পুকুর ভরাট চেষ্টাকারীদের ঢাকার পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়েছে। আজ বুধবার তাদের সশরীরে হাজির হয়ে পুকুর ভরাটের চেষ্টা কৈফত দেয়ার জন্য মঙ্গলবার নোটিশ জারি করা হয়েছে।

মোবারক ও রফিক হত্যা: 'দুর্ধর্ষ' বাবু তিন দিনের রিমান্ডে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন খান হত্যা এবং ওই মামলার অন্যতম পরিচালনাকারী যুবলীগ নেতা রফিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি শাহাবুদ্দিন খান বাবুকে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গজারিয়া আওয়ামীলীগের প্রথম বর্ষপূর্তির আলোচনা সভা

৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় ও রক্ষা দিবস’ এবং আওয়ামীলীগ সরকারের প্রথ্ম বর্ষ পূতি উপলক্ষে আলোচনা সভারআয়োজন করা হয়। ব্র্ষ পূতি আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা,

বাড়ি বাড়ি গিয়ে আটকের পর ৬ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

ফলো আপ : মুন্সীগঞ্জে ককটেল উদ্ধার
মুন্সীগঞ্জে রাস্তার পাশ থেকে ২টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ি বাড়ি গিয়ে বিএনপি সমর্থিত ৮ জনকে আটকের পর সোমবার দিবাগত রাতে ও মঙ্গলবার বিকেলে ৬ জনকে পুলিশ ছেড়ে দিয়েছে।

গজারিয়ায় প্রজন্মলীগের অবরোধ বিরোধী মিছিল

৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় ও রক্ষা দিবস’ উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় মিছিল করেছে প্রজন্ম লীগ। মঙ্গলবার সকাল সকাল ৯টা গজারিয়া প্রজন্ম লীগের সহ-সভাপতি সুমন প্রধানের নেন্ত্রীত্বে উপজেলার প্রজন্ম লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে গজারিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মুন্সীগঞ্জে জেলা ছাত্রদলের মিছিলে পুলিশের ধাওয়া

মুন্সীগঞ্জে পুলিশের ধাওয়ায় ছাত্রদলের মিছিল পন্ড হয়ে গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের থানারপুলস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিকেলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে শহরের বাজার এলাকা থেকে ভেতরের রোড দিয়ে একটি

সত্যেন সেনের স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক সত্যেন সেনের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে তাঁর নিজ জেলা মুন্সীগঞ্জে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় স্মতিচারণ ও আলোচনার পর সত্যেন সেন রচিত সঙ্গীত পরিবেশন করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

গুলিস্তানে শ্রীনগরের গৃহবধূ পারভিনের কান ছিঁড়ে দুল ছিনতাই

রাজধানীর গুলিস্তানে পারভিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূর বাম কান ছিঁড়ে দুল নিয়ে গেছে ছিনতাইকারীরা। গুলিস্তান গোলাপশাহ মাজারের সামনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে আহত গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

Tuesday, January 06, 2015

মুন্সীগঞ্জে সড়কে অবরোধ চলছে ঢিলেঢালাভাবে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে মঙ্গলবার মুন্সীগঞ্জে সড়কে অবরোধ চলছে ঢিলেঢালাভাবে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে দূরপাল্লার বাসচলাচল করছে সীমিত। অন্যদিকে মুন্সীগঞ্জ শহর থেকে ঢাকাগামী বাসচলাচল বন্ধ রয়েছে। অফিসগামী যাত্রীরা পড়েছেন বিপাকে।