Monday, January 05, 2015

স্থাপত্য নির্দশনের খোঁজে মুন্সীগঞ্জে প্রত্নতাত্বিক নিদর্শনের খনন কাজ শুরু

সংস্কৃতি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি বলেছেন, মুন্সীগঞ্জ তথা বিক্রমপুর ইতিহাসের গর্বিত ভূ-ভাগ। বিক্রমপুর ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এখানে আজ ঐতিহ্যের এ অংশকে নতুন করে আবিস্কারের সূচনা হল। যা বড় ঐতিহ্যের অধিকারী হতে যাচ্ছে বিক্রমপুর তথা বাংলাদেশের। এ ঐতিহ্যের অংশীদার হতে পেরে আমি গর্বিত। তিনি এর সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানান। সে সাথে তিনি আরও ধন্যবাদ চায়না সরকারকে। চীন সরকার এ কাজে ট্যাকনিক্যাল সার্পোট, প্রশিক্ষণসহ সব কিছু দিয়ে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। এর মাধ্যমে চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। তিনি আরও বলেন দেশের কৃষি, শিল্প, অর্থ, বানিজ্য, শিক্ষা সকল ক্ষেত্রে উন্নয়নে সরকারচেষ্টা করে যাচ্ছে। এটা খনন কাজেও সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। এ কাজ শুরু হয়েছে এ কাজ চলবে।

তিনি রবিবার দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার নাটেশ্বরে প্রত্নতাত্বিক খনন কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন। আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিক্রপুর অঞ্চলে প্রত্নতাত্বিক খনন ও গবেষণা প্রকল্প পরিচালক ড. নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো সাইফুল হাসান বাদল, চীনা দূতাবাসের দ্বিতীয় সচিব হুয়াং লে, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদুর রহমান, বিক্রপুর অঞ্চলে প্রত্নতাত্বিক খনন ও গবেষণা পরিচালক অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. চাই হুয়াংবো প্রমুখ।

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের আয়োজনে এ বছর এই খনন কাজ আগামী তিন মাস চলবে। এই খননে বিক্রপুর অঞ্চলে প্রতœতাত্তিক খনন ও গবেষণা পরিচালক অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ঐতিহ্য অন্বেষণে, জাহাঙ্গীর নগর ব্বিবিদ্যালয়ের প্রততœত্ত্ব বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, গ্রিন বিশ্ববিদ্যালয় ,চীনের হুনান প্রভেন্সিয়াল ইনস্টিটিউট আ আর্কেওলজি এন্ড কালচারাল রেলিকস প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

বিডিলাইভ

=======

স্থাপত্য নির্দশনের খোঁজে প্রত্নতাত্ত্বিক গবেষকদের যৌথভাবে খনন শুরু

মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার নাটেশ্বর গ্রামে স্থাপত্য নির্দশনের খোঁজে আনুষ্ঠানিক ভাবে প্রত্নতাত্ত্বিক উৎখনন কাজ শুরু করেছে চীন ও বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক গবেষকরা। রোববার দুপুর দেড়টার দিকে জেলার অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৪-২০১৫ সালের প্রত্নতাত্ত্বিক উৎখননের কাজ উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি।

বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা প্রকল্পের পরিচালক ড. সুফি মোস্তাফিজুর রহমান জানান, চীন থেকে আগত একদল প্রত্নতাত্ত্বিক গবেষক নাটেশ্বর প্রত্নস্থানে প্রত্নতাত্ত্বিক উৎখনন কাজে যোগ দিয়েছেন। এর সাথে আমাদের খনন কাজ আরো বেগবান হবে।

তিনি আরো জানান, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে নাটেশ্বর এলাকায় প্রায় ৬ একর এলাকা জুড়ে প্রত্নউৎখনন কাজ করে আসছে। নতুন করে আজ প্রত্নউৎখননের কাজে উদ্বোধন করা হল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক বিভাগের একদল শিক্ষক-শিক্ষার্থী ও চীনের একদল প্রত্নতাত্ত্বিক গবেষক এ উৎখনন কাজ করবে।

তিনি আরো জানান, ঐতিহাসিক বিক্রমপুর অঞ্চলে হারিয়ে যাওয়া জনপদের বিভিন্ন স্থাপনা উন্মোচিত হয়েছে খনন কাজের মাধ্যমে। আর গত ৪ বছরের প্রত্নউৎখননের মধ্য দিয়ে ইতিমধ্যে নাটেশ্বরের বিশাল আকৃতির দেউলে বৌদ্ধ মন্দির, অষ্টকোনাকৃতির স্তুপ, দেয়াল, ইট নির্মিত নালাসহ বহু প্রত্নবস্তু আবিষ্কৃত হয়েছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; বাংলাদেশস্থ চীনা দূতাবাসের দ্বিতীয় সচিব হুয়াং লে, চীনের প্রত্নতাত্ত্বিক গবেষক প্রফেসর চাই হুয়াংবো, জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, জেলা অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ প্রমুখ।

শীর্ষ নিউজ