Sunday, January 04, 2015

মূর্হুমুহু পটকা ফাঁটিয়ে আনন্দ র‌্যালী করল মুন্সীগঞ্জ ছাত্রলীগ

মর্হুমুহু পটকা ফাঁটিয়ে মুন্সীগঞ্জ শহরে শনিবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র‌্যালী করেছে জেলা ছাত্রলীগ। শহরের পুরাতন কাচারীর শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে র‌্যালীটি বের করে। র‌্যালীটি শহরের জুবলী রোড ও প্রধান সড়ক প্রদক্ষিনকালে ছাত্রলীগ নেতাকর্মীরা মূর্হুমূুহু পটকা বিস্ফোরন ঘটায়।

প্রত্যক্ষদর্শরা জানিয়েছেন- গোটা বিশেক পটকা ফাঁটানো হয়েছে আনন্দ র‌্যালীতে। র‌্যালীটি পুরাতন কাচারীস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়।

এদিকে, শহীদ মিনারের পাদদেশে রাত সাড়ে ৭ টার দিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করেছে ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি আশাদুজ্জামান সুমনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় আ’লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ফয়সাল আহমেদ বিপ্লব, শহর আ’লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন, সাধারন সম্পাদক সাইদুর রহমান ভুঁইয়া, জেলা আ’লীগের কার্যকরী সদস্য সাইফুল বিন সামাদ শুভ্র প্রমুখ।

বিডিলাইভ