Saturday, January 03, 2015

লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী আটক

লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে শুক্রবার সন্ধ্যায় আটক করেছে পুলিশ। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে তাদেরকে আটক করা হয়। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি অফিসে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি সভা চলছিল। এ সময় সেখানে পুলিশ উপস্থিত হলে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়।

পরে সভা থেকে ফেরার পথে লৌহজং এলাকা থেকে মেদিনীমন্ডল ইউপি বিএনপির সভাপতি গোলাম গাউস, হলদিয়া ইউপি বিএনপি সাধারণ সম্পাদক আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা, একই ইউপি ছাত্রদলের সভাপতি মো. লিটন, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা নার্গিস আক্তারসহ ৫ নেতা-কর্মীকে আটক করা হয়। লৌহজং থানার সেকেন্ড অফিসার এসআই হজরত আলী জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মুন্সিগঞ্জেরকাগজ