Tuesday, December 23, 2014

মুন্সীগঞ্জে হোমযজ্ঞ ও ধর্মসভার দুই দিনের আয়োজন সম্পন্ন

মুন্সীগঞ্জে হোমযজ্ঞ ও ধর্মসভার দুই দিনের আয়োজন শেষ হয়েছে। শহরের দেওভোগ এলাকার মাধব দেবনাথের বাড়ির অঙিনায় রবিবার দুপুর সাড়ে ১২টায় এই হোমযজ্ঞ ও ধর্মসভা শুরু হয়। মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে সোমবার দুই দিনব্যাপী এই আয়োজন শেষ হয়।

‘তপোবন সংঘের’ আয়োজনে দুই দিনের এই আয়োজন সাজানো হয় বিভিন্ন অনুষ্ঠানমালায়। এর মধ্যে গুণীজন সংবর্ধনা, গীতা পাঠ, লালনগীতি, মাতৃদেবীর ঘট স্থাপন, হোমযজ্ঞ, হরিনাম সংকীর্তন উল্লেখযোগ্য।

আয়োজক সংগঠনের নেতা সেন্টু দাস জানান, বিশ্ববাসীর মঙ্গল কামনায় এই হোমযজ্ঞ করা হয়। পরে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে সোমবার হোমযজ্ঞ ও ধর্মসভার দুই দিনের আয়োজন শেষ হয়।

দ্য রিপোর্ট