Thursday, December 04, 2014

সংবিধান সত্য - রাহমান মনি

নিজ ক্ষমতার হয় যদি বালাই,
প্রয়োজনে খুর কাঁচিটা চালাই।
সরকারে থাকলে এটাই বিধান,
নামটি যে তার সংবিধান।

ক্ষমতায় থাকার অপার শক্তি,
সংবিধানে কপট ভক্তি।
বিপদের শংকা থাকে যেই,
সংবিধানের দোহাই দেই।

বিরুধী মতের অধিকার খর্ব,
করতে পারা ক্ষমতার গর্ব।
যদি ছাড়ি এই প্রশ্নবান,
কার জন্যে এই সংবিধান?

আইনের জন্যে মানুষ তো নয়,
আইন-ই মানুষের কল্যাণে,
এতদিনে যা জেনেছো,
সেটাই যেন সবাই জানে।

টোকিও