শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ রোববার সকালে শহরের সরকারি হরগঙ্গা কলেজ সংলগ্ন বধ্যভূমি স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। প্রশাসন, বিভিন্ন স্কুল-কলেজ, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং বিশেষ দোয়া করা হয়।এতে অংশ নেন মৃনাল কান্তি দাস এমপি, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সওদাগর মুস্তাফিজুর রহমান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ ড. এসএম ওয়াহিদুজ্জামান, সিভিল সার্জন ডা. শরিফুল আলম, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মেজর নূরুল আমিন হেলাল, জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আনিস-উজ-জামান ও প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ।
দিনটি উদ্যাপনে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বাসস