Thursday, December 04, 2014

সদ্য পরিত্যক্ত মাওয়ার পদ্মা সেতু এলাকায় উচ্ছেদ অভিযান

জেলার লৌহজং উপজেলার সদ্য পরিত্যক্ত মাওয়া ফেরিঘাটের পদ্মা সেতু এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মাওয়া ঘাট থেকে অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় এবং সেতু নির্মাণের চলমান কাজের বিঘ্নতা সৃষ্টি করায় গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত উপজেলার মাওয়া পুরাতন ঘাট এলাকায় এ উচ্ছেদ অভিযান চালায়।

এ সময় পুরাতন ঘাটে থাকা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেকুজ্জামান। এসময় লৌহজং থানার ওসি, পদ্মা সেতু প্রকল্পের (মূল সেতু) নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাহী প্রকৌশলী জানান, সময় বেঁধে দেয়ার পরও দোকান মালিক ও স্থাপনার মালিকরা এসব দোকানপাট ও স্থাপনা সরিয়ে না নেয়ায় উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। এতে করে মাওয়া পুরাতন ঘাট এলাকায় এখন সেতুর কাজে আর কোন বিড়ম্বনায় পড়তে হবে না।

ইত্তেফাক