Saturday, December 06, 2014

লৌহজংয়ে ভাইয়ের মৃত্যূর ১০ ঘন্টা ব্যবধানে আরেক ভাইয়ের মৃত্যূ

হাবিব খোকন: ছোট ভাইকে মাটি দিয়ে বাসায় এসে শোক সইতে না পেরে বড় ভাইয়ের মৃত্যূ হলো। ঘটনাটি ঘটেছে লৌহজং উপজেলার উত্তর খিদিরপাড়া গ্রামে। জানাগেছে, গ্রামের হাজী মো.গৌরী হোসেন মোল্লা (৭২) বৃহস্পতিবার দুপুরে মারা যান। তাকে আছর নামাজের পর জানাজা শেষে খিদিরপাড়া গ্রামের বায়তুন নুর কবরস্থানে দাফন করা হয়। দাফনের পর হতেই শোকাহত হয়ে পরেন বড় ভাই হাজী মো. ইউসুফ মোল্লা (৭৫)। পরে শোকাহত অবস্থায় রাত ১১ টার দিকে র্তাও মৃত্যূ হয়। পরে শুক্রবার সকাল ১১ টায় জানাজা শেষে তাকেও একই কবরস্থানে ভাইয়ের কবরের পাশে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে।

বিক্রমপুর চিত্র