Wednesday, December 10, 2014

গজারিয়ায় অজ্ঞাতপরিচয় (৪৫) ব্যক্তির লাশ উদ্ধার

জেলার গজারিয়া উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বাউশিয়া ইউনিয়নের ভরসা ম্যাচ ফ্যাক্টরি এলাকার সড়কের পাশ থেকে বুধবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী আকন্দ জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘ্টনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

দ্য রিপোর্ট