Monday, December 29, 2014

হাবিব ওয়াহিদের ছেলে আলেম ওয়াহিদের দ্বিতীয় জন্মদিন

গত ২৫ ডিসেম্বর ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সংগীতপরিচালক হাবিব ওয়াহিদের একমাত্র ছেলে আলেম ওয়াহিদের দ্বিতীয় জন্মদিন। এ উপলক্ষে ঘরোয়া একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। ছেলের জন্মদিনের কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান প্রাণবন্ত করে তোলেন হাবিব ওয়াহিদ, তার মা, বাবা ফেরদৌস ওয়াহিদ, এবং স্ত্রী রেহান। এছাড়া উপস্থিত ছিলেন মিডিয়াঙ্গনের আরও অনেকেই।

ছেলের জন্মদিন প্রসঙ্গে হাবিব বলেন, দেখতে দেখতে ২ বছর চলে গেলো। এখনও মনে হয় এইতো সেদিন আলেম পৃথিবীতে আসলো। সবাই তার জন্য দোয়া করবেন।’

ফেরদৌস ওয়াহিদ বলেন, এখন আমার দিনের অনেকটা সময় কাটে আমার নাতির সঙ্গে খেলা করে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না। সবাই আলেমের জন্য দোয়া করবেন। সে যেন দীর্ঘজীবী হয়।

বাংলাপোষ্ট