Thursday, December 11, 2014

চর সন্তোষপুর থেকে গাজার গাছসহ ব্যবসায়ী গ্রেফতার

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের সদর উপজেলার চর সন্তোষপুর থেকে গাজা গাছসহ মো আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার এ এসআই মো আবু তালেব জানান আনোয়ার দীর্ঘদিন ধরে দার বাড়ির উত্তর পাশের ডাইনেস্টিং ফ্যাকটরীর দেওয়ালের পাশে গাজা গাছের চাষ করে আসছিল। পরে গাজা গাছ থেকে পাতা নিয়ে শুকিয়ে গাজা তৈরী করে বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বাড়িতে গাজা গাছসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।



মুন্সিগঞ্জেরকাগজ