Saturday, December 06, 2014

শ্রীনগরে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে হত্যা

মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যাটারিচালিত অটোরিকশা চালক রেজাউল (৩৫)-কে কুপিয়ে ও শাসরোধ করে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সালেহপুর গ্রামের রাস্তা সংলগ্ন একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শ্রীনগর উপজেলার দক্ষিণ মদনখালী গ্রামের আফজাল হোসেনের ছেলে নিহত রেজাউল।

শ্রীনগর থানার ডিউটি অফিসার এএসআই মো. আশরাফ আলী জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রেজাউল দক্ষিণ মদনখালীর বাড়ি থেকে ব্যাটারীচালিত অটোরিকশা নিয়ে বের হয়। এরপর রাত ৮টার দিকে তার মা’র সঙ্গে রেজাউলের কথা হয়। এরপর থেকেই রেজাউলের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে রেজাউলের মৃহদেহ সালেহপুর এলাকায় পাওয়া গেছে। তার শরীরের ছুরির আঘাত ও গলায় পেঁচানো তারের দাগ রয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার দুপুর ২টার দিকে নিহতের বাবা আফজাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে শ্রীনগর থানায় মামলা করেছেন।

মুন্সীগঞ্জ বার্তা