Sunday, December 28, 2014

টঙ্গীবাড়িতে হাবিব জোবায়ের সরকারী প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

টঙ্গীবাড়ি উপজেলার দরজারপাড় গ্রামে হাবিব জোবায়ের সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে নতুন শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়েছে। দুপুরে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ৫২ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে আধুনিক এ প্রতিষ্ঠানটি নির্মাণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু প্রমুখ।

জনকন্ঠ