আগামী ৫ই জানুয়ারির আন্দোলন-সংগ্রামকে সামনে রেখে মুন্সীগঞ্জে যুবদল প্রস্তুতি সভা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা যুবদল এ সভা করেন।জেলা যুবদলের সভাপতি কাউন্সিলর তারিক কাশেম খান মুকুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান বকুল, সদর উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ হোসেন পুস্তি, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুল হক সরকার, গজারিয়ার সাধারণ সম্পাদক তপন চৌধুরী, শহর যুবদলের সাধারণ সম্পাদক বুরজাহান ঢালী, সাংগঠনিক সম্পাদক আসলাম আহম্মেদ, লৌহজংয়ের সভাপতি হাবিবুর রহমান অপু চাকলাদার, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, টঙ্গীবাড়ির সাধারণ সম্পাদক আলমগীর কবির, সিরাজদিখানের সভাপতি ইয়াসিন সুমন, সাধারণ সম্পাদক আফাজউদ্দিন, শ্রীনগরের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, মিরকাদিমের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমুখ।
সভায় প্রতিটি উপজেলায় ইউনিয়ন ভিত্তিক ৫ সদস্যে’র সংগ্রাম কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
মুন্সীগঞ্জ বার্তা