Monday, December 08, 2014

খোকার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

রাষ্ট্রদ্রোহী মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। ঢাকা মহানগর হাকিম আদালতে সোমবার সংশ্লিষ্ট জিআর সেকশনে পল্টন থানার ওসি (তদন্ত) তোফায়েল আহম্মেদ এ অভিযোগপত্র দাখিল করেন।।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২৫ অক্টোবর এক সমাবেশে তার নেতাকর্মীদের দা-কুড়াল নিয়ে মাঠে নামার আহ্বান জানান। এ ঘটনায় রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে উপ-পরিদর্শক (এসআই) শহীদুল্লাহ প্রধান বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন।

দ্য রিপোর্ট