মুন্সীগঞ্জের তৃতীয় নীল ঘোড়া গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে গোপপাড়া একাদশ। শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে আব্দুল্লাহপুর একাদশকে ১-০ গোলে হারিয়েছে গোপপাড়া একাদশ। খেলার দ্বিতীয়ার্ধ্বে গোপপাড়া একাদশের পক্ষে একমাত্র গোলটি করেছেন দলের নাইজেরিয়ান ফুটবলার অলি।ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের পুরস্কৃত করেছেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— মীরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন ও গোপপাড়া একাদশের টিম সদস্য আব্দুল্লাহ-আল-মামুন।

উল্লেখ্য, নীল ঘোড়া বয়েজ ক্লাব মাসব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল।
দ্য রিপোর্ট