মুন্সিগঞ্জের শ্রীনগরে অবস্থিত বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর পৈতৃক বাড়ি সংরক্ষণে সাত দিনের মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।আজ রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।
প্রথম আলো